মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি পেলেন ড. ফারুক হোসেন

    শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি পেলেন ড. ফারুক হোসেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ তাকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত করা হয়।

    শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার তাকে এ শ্রেষ্ঠত্ত্বের সন্মাননা ক্রেস্ট, পদক ও সনদ তুলে দেন।

    জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, দক্ষ ও বাস্তবমুখী পাঠদান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং প্রতিষ্ঠান পরিচালনায় পেশাদারিত্ব ও শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তার এই গৌরবজনক সাফল্যে মানিকগঞ্জ জেলার শিক্ষা অঙ্গনে আনন্দ, গর্ব ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

    জানা গেছে, ইতিপূর্বেও তিনি ও তার শিক্ষাপ্রতিষ্ঠান কয়েকবার বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। 

    শিক্ষা সংশ্লিষ্টরা বলেন, দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্ব ও তত্ত্বাবধানে কারিগরি শিক্ষা কার্যক্রম আরও গতিশীল, ফলপ্রসূ ও যুগোপযোগী হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কারিগরি শিক্ষাকে কর্মমুখী ও বাস্তবজীবনভিত্তিক করে গড়ে তুলতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন