মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক বার্তা

    মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক বার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, মার্ক টালি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মানুষের সংগ্রামের গল্প সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন এবং তার অবদান চিরস্মরণীয়।

    রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন।

    পোস্টে তারেক রহমান লেখেন, স্যার মার্ক টালির প্রয়াণের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন সম্মানিত সাংবাদিক এবং বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু। বিবিসির হয়ে কাজের মাধ্যমে তিনি আমাদের মুক্তিযুদ্ধ এবং এ দেশের মানুষের সংগ্রাম, আশা ও ঘুরে দাঁড়ানোর গল্প সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। তার সাংবাদিকতা ছিল সৎ, মানবিক এবং সত্যের প্রতি গভীর শ্রদ্ধায় নিহিত।

    তিনি আরও লেখেন, একটি জাতি হিসেবে বাংলাদেশের গঠনলগ্নে এবং সংকটকালীন সময়ে তার সংহতি ও সাহসী সাংবাদিকতা বাংলাদেশ সব সময় স্মরণে রাখবে। তার এই অবদানের জন্য আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ।

    সবশেষে, তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব এবং বিবিসি-তে তার দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এ ছাড়া তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারেক রহমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন