মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি জোটপ্রার্থীর ওপর হামলা

    ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি জোটপ্রার্থীর ওপর হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর খিলক্ষেত এলাকায় ঢাকা-১৮ আসনের জামায়াত–এনসিপি সমর্থিত ১০ দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

    সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে খিলক্ষেতের ডুমনী এলাকার নূরপাড়া আলিম মাদ্রাসা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। হামলায় জোটপ্রার্থীসহ অন্তত ১২ থেকে ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে নূরপাড়া আলিম মাদ্রাসায় আয়োজিত একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান ঢাকা-১৮ আসনের জামায়াত–এনসিপি ১০ দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলাম আদীব। এ সময় ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে তার অনুসারীরা জোটপ্রার্থীর বহরে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

    এ বিষয়ে ১০ দলীয় জোটপ্রার্থীর মিডিয়া সমন্বয়ক কামরুল হাসান বলেন,
    “বিএনপির সন্ত্রাসীদের হামলায় নূরপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ বরকতউল্লাহ ও তার বড় ভাই হেদায়েতুল্লাহসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। তবে নেতাকর্মীদের দ্রুত তৎপরতায় জোটপ্রার্থী আরিফুল ইসলাম আদীবকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বর্তমানে সুস্থ আছেন।”

    হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দিদার মোল্লা বলেন, “ওটা মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা ছিল, কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। মাদ্রাসাটি পৈত্রিকসূত্রে আমাদের।” তবে জোটপ্রার্থীর ওপর হামলার বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।

    এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন