মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • দেশের নীতিনির্ধারণে অংশ নিতে যুবসমাজ সম্পূর্ণভাবে প্রস্তুত

    দেশের নীতিনির্ধারণে অংশ নিতে যুবসমাজ সম্পূর্ণভাবে প্রস্তুত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশি যুবসমাজ সম্পূর্ণভাবে প্রস্তুত। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ গড়তে হলে তরুণদের জন্য নেতৃত্বের সুযোগ, শিক্ষা ও কর্মসংস্থানসহ আরও বেশি জায়গা তৈরি করা প্রয়োজন, যেখানে তারা সক্রিয়ভাবে অংশ নিতে পারবে। তারেক রহমানের এই মন্তব্যে নতুন প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণ ও যুব নেতৃত্ব প্রসঙ্গে গুরুত্ব আরোপ করা হয়েছে।

    শনিবার (২৪ জানুয়ারি) এক বিএনপির চেয়ারম্যান তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে এ কথা বলেন।

    এতে বলা হয়েছে, আজ ঢাকার জাস্টিস শাহাবুদ্দিন পার্কে তরুণ কনটেন্ট ক্রিয়েটর আর চিন্তাশীল তরুণদের সঙ্গে খুবই প্রাণবন্ত ও উদ্দীপনাময় একটি আড্ডায় বসেছিলাম। কোনো মঞ্চে দাঁড়িয়ে বা ব্যারিকেডের পেছনে নয়, খোলা আকাশের নিচে। তাদের সঙ্গে আলোচনায় বুঝলাম, তরুণরা আসলে কেমন নতুন ধরনের রাজনীতি চান।

    ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল প্রতিযোগিতায় অংশ নেয়া দেশের নানা প্রান্তের তরুণদের কথা মন দিয়ে শুনেছি। শিক্ষা ও কর্মসংস্থান থেকে শুরু করে পরিবেশ রক্ষা, নারীর ক্ষমতায়ন আর দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন- সব বিষয়েই তাদের ভাবনা ছিল দারুণ শক্তিশালী।

    নির্বাচনী সফরে ব্যস্ত তারেক রহমান, চট্টগ্রাম হয়ে আজ পরবর্তী গন্তব্য যেখানে
    উল্লেখ্য যে, এই প্রতিযোগিতায় ২২০০ এরও বেশি রিল জমা পড়েছে, আর আলোচনাগুলো ছিল বাস্তবসম্মত এবং গভীর।

    পোস্টে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও উল্লেখ করেন, ‘এই তরুণদের কথাই প্রমাণ করে, দেশের নীতিনির্ধারণে অংশ নেয়ার জন্য আমাদের যুবসমাজ পুরোপুরি প্রস্তুত। দেশের ভবিষ্যৎ গড়তে হলে বাংলাদেশি তরুণদের সামনে আরও বেশি সুযোগ ও জায়গা তৈরি করতে হবে, যেখানে তারা নেতৃত্ব দেওয়ার পথ খুঁজে পাবেন।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন