মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ঢাকা ১৮: সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই হবে না-এস এম জাহাঙ্গীর

    ঢাকা ১৮: সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই হবে না-এস এম জাহাঙ্গীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনী প্রচারণার শুরুর দিনেই এই আসনের সন্ত্রাস চাঁদাবাজদের হুশিয়ারি দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

    তিনি বলেন, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই এই এলাকায় হবে না। যাদের ভেতর এমন চিন্তা রয়েছেন তারা আগেই নিজ থেকে ভালো হয়ে যান। 

    যারা সাধারণ মানুষদের সেবা করবেন তাদের আমরা সাধুবাদ জানাই। সবাই মিলে তাদের সেবায় নিয়োজিত থাকবো। ৩৮ বছর যাবত রাজনীতির সাথে যুক্ত থেকে জনসেবায় নিয়োজিত ছিলাম এখনো আছি। 

    বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরখান এলাকায় শাহ কবির (রঃ) মাজার প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।  

    এসময় করোনাকালীন সময়ের কথা তুলে ধরে 
    বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, যখন কারো বাবা মারা গেলে সন্তান লাশ দেখতে যেতো না তখন আমরা দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নিয়েছি এবং সাধ্য অনুযায়ী সহায়তা করেছি। আমরা জনদূর্ভোগ সৃষ্টি করে শোডাউন বা মিছিল করবো না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন মানবিক দেশ গড়বেন। মানবিক দেশ গড়তে হলে জনদূর্ভোগ সৃষ্টি করা যাবে না। 

    আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের  ভোটে আমরা সরকার গঠন করতে পারি তাহলে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যান অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড এবং হেল্থ কার্ড দেয়া হবে। ১৮ মাসে সারাদেশ থেকে দেড় কোটি মানুষকে চাকুরী দেয়ার পরিকল্পনা রয়েছে। 

    এদিকে, উত্তরখান থানা এলাকার ৪৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার সময় বায়োবৃদ্ধ নারী পুরুষ, তরুণ তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। 

    এসময় সাধারণ ভোটাররা বলেন, ধানের শীষের জয়ের পক্ষে সবাই একমত থেকে কাজ করবেন। এলাকার রাস্তা- ঘাটের উন্নয়নে জন্য হলেও এই আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীরকে বিপুল ভোটে কয় নিশ্চিত করবেন। 

    উত্তখান থানা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি জামির হোসেন, সেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সহ সভাপতি মোস্তফা কামাল হৃদয়, দক্ষিনখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি মো.শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকন, আওলাদ হোসেন, মো.আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো.আমান উদ্দিন, আলমাছ আলী, চান মিয়া বেপারী ও খিলক্ষেত, বিমানবন্দর, ভাটারা থানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন