মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীপুরে সরকারি জমি বেহাতের অভিযোগ, ভুয়া খারিজে রেজিস্ট্রি সম্পন্ন

    শ্রীপুরে সরকারি জমি বেহাতের অভিযোগ, ভুয়া খারিজে রেজিস্ট্রি সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর সাব-রেজিস্টার অফিসে দায়িত্বপ্রাপ্ত ওমেদার কাজী জাহিদ হাসানের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি সরকারি গেজেটভুক্ত জমিতে ভুয়া খারিজ সৃষ্টি করে সেই খারিজের ভিত্তিতে অবৈধভাবে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।

    স্থানীয় একাধিক সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, সরকারি গেজেটে অন্তর্ভুক্ত এসব জমি আইনত হস্তান্তরযোগ্য নয়। অথচ নিয়ম লঙ্ঘন করে সংশ্লিষ্ট ওমেদার ভুয়া কাগজপত্র তৈরি ও যাচাই ছাড়াই রেজিস্ট্রির কার্যক্রম সম্পন্ন করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। এর বিনিময়ে তিনি মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

    ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, এ ধরনের অনিয়মের কারণে সরকারি সম্পদ বেহাত হয়ে যাচ্ছে এবং জমি সংক্রান্ত জটিলতা দিন দিন বাড়ছে। তারা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে অভিযুক্ত ওমেদার কাজী জাহিদ হাসানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন মহলের নির্দেশনা পেলে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন না হলে শ্রীপুরে ভূমি প্রশাসনের ওপর মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
    গাজীপুর জেলা রেজিস্টার মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তথ্য যাচাই-বাছাইয়ের পর তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন