মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে যৌথ অভিযানে অস্ত্র-মাদকসহ ৭ জন গ্রেফতার

    নরসিংদীতে যৌথ অভিযানে অস্ত্র-মাদকসহ ৭ জন গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর শিবপুর উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক, নগদ অর্থসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ও উদ্ধারকৃত মালামাল শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টা ২৫ মিনিটে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর এবং আয়ুবপুর ইউনিয়নের জাঙ্গাইলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লেঃ কর্ণেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন)।

    গ্রেপ্তারকৃতরা হলেন— কারারচর এলাকার মোঃ মিজান মিয়ার ছেলে গডফাদার জামাল উদ্দিন খোকা (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা (২৪), জাঙ্গাইলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৭), আওয়ালের স্ত্রী শামসু নাহার (৫০), মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) এবং ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।

    অভিযানে উদ্ধার করা হয়— ১টি আগ্নেয়াস্ত্র (২টি কার্তুজসহ), ৩টি পিস্তল ম্যাগাজিন, ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা, ১৭টি মোবাইল ফোন (১৩টি স্মার্টফোন ও ৪টি বাটন ফোন), ২টি সামুরাই, ৬টি ফেন্সিডিল, ৯টি বিদেশি মদের বোতল, ২টি নকল পিস্তল, ২টি রাম দা এবং ১টি ল্যাপটপ।

    আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন