মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • তাসনূভা জাবীনের বার্তা, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

    তাসনূভা জাবীনের বার্তা, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নারী নেতা তাসনূভা জাবীন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে।

    রোববার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

    তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

    ‘গতকাল থেকে নিশ্চয়ই খেয়াল করছেন, সালমান মুক্তাদির এবং তার পরিবার নিয়ে প্রোপাগান্ডা সিস্টেমেটিক‍্যালি শৃঙ্খলা মেনে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। ভাষার ধরন থেকে শুরু করে প্রোপাগান্ডা ছড়ানোর একটা প‍্যাটার্ন আছে।

    মানজুর আল মতিন এবং তার পরিবারকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর প‍্যাটার্নও একই রকম ছিল। মনে আছে নিশ্চয়ই। গতকাল মাহফুজ একটা পোস্ট দেওয়ার পর তাকে নিয়েও শুরু হবে। অলরেডি যে রাজনীতি বানান করতে পারে না সেও পরামর্শ দিচ্ছে নতুন রাজনীতির দোকান না খুলতে। কারণ সব রাজনৈতিক দলে একটা করে দোকান খোলার অধিকার শুধু তাদের আছে।

    আর আমরা মেয়ে মানুষরা তো কোনো ব‍্যাপারই না এদের কাছে। তুড়ি মেরে ইশারা করবে আর মিথ্যাচারের ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে। কোনো কোনো আওয়াজকে তারা টার্গেট করে ওটাও শিক্ষণীয়।

    যে বা যারাই তাদের সঙ্গে দ্বিমত করবে তার বা তাদের সঙ্গেই ওই একই প‍্যাটান অ্যাপ্লাই হবে। কিন্তু এটার একটা খুব খুব ভালো দিক আছে। হাসিনার আমলে ডিজিটাল অ্যাক্টে মামলা, গুম ছিল নিত‍্য-নৈমিত্তিক ব‍্যাপার, তার মতের বিরুদ্ধে বললেই খপ করে ধরত। কিন্তু এখন কোনো শাসকের গুম ফিরিয়ে আনতে হলে একশবার ভাবতে হবে। মতপ্রকাশের জন‍্য ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিতে একশবার চিন্তা করতে হবে।

    ঠিক একইভাবে কোনো ব‍্যক্তি এবং তার পরিবারকে ঘিরে জঘন্য ভয়াবহ অনলাইন আক্রমণের দিনেরও শেষের শুরু হয়েছে।

    রাজাকার ডাকতে ডাকতে মানুষ যখন বলেছে হ‍্যাঁ আমি রাজাকার কী করবি কর?!? এই সিস্টেমেটিক অরগানাইজড অনলাইন মিথ‍্যাচারগুলোরও একইভাবে ঘুরে দাঁড়ানো কিছু সময়ের অপেক্ষা শুধু। শেষের শুরু।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন