বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

    রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।

    সোমবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. কায়েস আলী জানান, কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি।

    এগিয়ে গিয়ে দেখেন, রেললাইনের পাশেই ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন জানতে পারেন, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেছে তার। পরবর্তীকালে তারা কয়েকজন পথচারী মিলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। স্থানীয় কেউই তার পরিচয় জানাতে পারেননি।
     
    চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন