শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • পদত্যাগ করলেন এনসিপির ১২ নেতা

    পদত্যাগ করলেন এনসিপির ১২ নেতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ জন নেতৃস্থানীয় সদস্য পদত্যাগ করেছেন।

    রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন।

    পদত্যাগ করা অন্য সদস্যরা হলেন- যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন,শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি, মো. রাতুল আহসান।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইন বলেন, আমি ২০২৫ সালের ৩ জুন থেকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থানের যে অঙ্গীকার নিয়ে, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির জন্ম ও পথচলা, তার সাথে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে যে অসমাঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে এবং যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম তার ব্যত্যয় হওয়ায় আমার পক্ষে জাতীয় নাগরিক পার্টির সাথে আর পথচলা সম্ভব নয়। আমার ব্যক্তি দর্শন এবং দলের রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করছি।

    তিনি আরও বলেন, তবে দেশ ও জাতির কল্যাণে যে কোনো প্রয়োজনে একজন সেনাসদস্য হিসেবে সর্বদা নিয়োজিত ছিলাম, অবসর জীবনে আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, কিন্তু সেটি এনসিপির কোনো সদস্য হিসেবে নয়। 

    অন্যান্য সদস্যরাও একইভাবে পদত্যাগের ঘোষণা দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন