মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • জমকালো আয়োজনে প্রকৃতি যুব সংঘের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    জমকালো আয়োজনে প্রকৃতি যুব সংঘের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জমকালো আয়োজনের মধ্য দিয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রকৃতি যুব সংঘের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্বন্দীপ পাড়া এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সংগঠনের সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌরসভা সদস্য সচিব ওহিদুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ তকিবুল হাসান তকি, দপ্তর সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, অর্থ সম্পাদক মোঃ আবুল মনছুর, জাগৃতি সভাপতি মোঃ ওসমান, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, শাহ আনোয়ার ফাউন্ডেশন (রহঃ)-এর চেয়ারম্যান লায়ন ডাঃ হাফিজুর রহমান,সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।

    সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে সমাজে ভালো কাজের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ, সদস্য মোঃ মহিউদ্দিন, প্রকৃতি যুব সংঘের সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন, উপ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু, অর্থ সম্পাদক মোঃ শাহেদ,সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের ইতি টানা হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন