শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বাংলাদেশকে ঘিরে নীরবতা ভাঙল ভারতীয় ক্রিকেট বোর্ড

বাংলাদেশকে ঘিরে নীরবতা ভাঙল ভারতীয় ক্রিকেট বোর্ড
ছবি- নতুন কাগজ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরু হতে হাতে নেই আর এক মাসও। অংশগ্রহণকারী দলগুলো এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি, স্কোয়াড চূড়ান্তকরণ ও কৌশল নির্ধারণে।

তবে এই ব্যস্ততার মাঝেও বাংলাদেশ ক্রিকেট দল রয়েছে অনিশ্চয়তায়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, যা ক্রিকেট অঙ্গনে আলোচনা ও উদ্বেগ তৈরি করেছে।

ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নিরাপত্তা, আয়োজন ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের মতো বড় আসরের আগে এমন অনিশ্চয়তা দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি ও পরিকল্পনাও এতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সমর্থকরা দ্রুত একটি স্পষ্ট সিদ্ধান্তের অপেক্ষায়, যাতে বিশ্বকাপকে সামনে রেখে দল পূর্ণ মনোযোগে প্রস্তুতি নিতে পারে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে আইসিসিতে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এতদিন এই ব্যাপারে কোনো মন্তব্য না করলেও অবশেষে নীরবতা ভেঙেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গতকাল বিসিসিআইয়ের বৈঠক হয় মুম্বাইয়ে।

বৈঠক শেষে বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়ার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরাতে আইসিসির কাছে বাংলাদেশের অনুরোধ নিয়ে।

দেবাজিৎ বলেন, ‘এই বৈঠক মূলত সেন্টার অব এক্সিলেন্স ও অন্যান্য ক্রিকেটবিষয়ক আলোচনার জন্য ছিল। (বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না) এটি আমাদের আলোচনার বিষয় নয়।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন