মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় শেরপুর জেলা বিনপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান অনুষ্ঠিত হয়।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন।এ সময় শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে নিজেদের দলে বরণ করে নেন।

    যোগদানকৃত নেতাকর্মীরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিক সহ ৩শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

    সার্কেল এসপির স্বামীর সঙ্গে তর্ক, বাসচালককে ‘অফিসে ডেকে বেধড়ক পিটুনি’
    প্রধান সমন্বয়ক তুহিন বলেন, সামনে যেহেতু নির্বাচন একটি দলীয় সরকার আসবে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি হলো সব চেয়ে শক্তিশালী বড় দল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিএনপিতে যোগ দিলাম।

    এ সময় যোগদান অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন