ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর: ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

কোকা-কোলা এবং আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা যৌথ উদ্যোগে শুরু করেছে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র ষষ্ঠ আসর। শনিবার (৫ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপ ট্রফির বৈশ্বিক ভ্রমণের উদ্বোধন করা হয়। এই ট্রফি ট্যুরের মাধ্যমে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী সরাসরি ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার সুযোগ পাবেন।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর হয়ে দাঁড়াবে। প্রথমবারের মতো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র একত্রে বিশ্বকাপ আয়োজন করবে। এবারের আসরে অংশ নেবে ৪৮ দল, খেলা হবে ১০৪টি ম্যাচ, এবং আয়োজিত হবে আন্তর্জাতিক উৎসবমুখর অনুষ্ঠান।
রিয়াদে ট্রফি ট্যুরের সূচনায় সৌদি আরব ফুটবল ফেডারেশনের স্বাগত ও উর্ধ্বতন ভিআইপি উপস্থিত ছিলেন। ফিফার লিজেন্ড আলেসান্দ্রো দেল পিয়েরো বিশেষ ট্রফি ট্যুর বিমানে নিয়ে রিয়াদ বিমানবন্দরে পৌঁছান এবং মূল ট্রফি উন্মোচন করেন। এরপর তিনি একটি ফুটবল ক্লিনিকে অংশ নিয়ে শিশুদের সঙ্গে খেলাধুলা ও হ্যান্ডস-অন কার্যক্রম পরিচালনা করেন। বিশ্বকাপ ট্রফি এবং কিংবদন্তি ফুটবলারের উপস্থিতি শিশুরা উচ্ছ্বাসিত হয়ে ওঠে।
দিনশেষে রিয়াদের একটি বড় শপিং মলে পাবলিক ফ্যান ইভেন্ট আয়োজন করা হয়। শত শত ফুটবলপ্রেমী এবং গণমাধ্যমের উপস্থিতিতে মূল ট্রফি প্রদর্শন করা হয়।
ট্রফি ট্যুরের অংশ হিসেবে এই ট্রফি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্য ঘুরবে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময়, যা ফুটবলপ্রেমীদের জীবনে একবার দেখার মতো বিশেষ অভিজ্ঞতা দেবে। সূচি অনুযায়ী, ১৪ জানুয়ারি ২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় পৌঁছাবে, যেখানে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও এটি সরাসরি উপভোগ করতে পারবেন।
কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রমোশনের মাধ্যমে দর্শকরা বিশেষ পাস জেতার সুযোগ পাবেন। নির্দিষ্ট বোতল কিনে কিউআর কোড স্ক্যান এবং ফিফা-থিমভিত্তিক কুইজে অংশগ্রহণ করে এই পাস অর্জন করা যাবে। প্রচারণা চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
কোকা-কোলা’র গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সার ও পার্টনারশিপস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, “ফুটবল মানুষের ভাষা বা দেশের সীমারেখা ছাড়াই সবাইকে একত্রিত করতে পারে। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা গত দুই দশক ধরে ফুটবলপ্রেমীদের খেলাটির আনন্দের সঙ্গে যুক্ত রেখেছে। আমরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের পথে যাত্রা করতে গিয়ে ফুটবলের আবেগ, গর্ব ও ঐক্য উদযাপন করছি।”
এই ট্যুরে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর তিনটি আয়োজক দেশ ছাড়াও ভবিষ্যৎ ফিফা বিশ্বকাপ ও নারী বিশ্বকাপের আয়োজক দেশগুলো—মরক্কো, পর্তুগাল, স্পেন, সৌদি আরব ও ব্রাজিল সফর করবে। প্রতিটি গন্তব্যে দর্শকরা পাবেন ইমার্সিভ ব্র্যান্ড এক্সপেরিয়েন্স, ইন্টারঅ্যাকটিভ ফুটবল চ্যালেঞ্জ এবং ফিফা লিজেন্ডদের সঙ্গে এক্সক্লুসিভ কনটেন্ট উপভোগের সুযোগ।
ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, “ফিফা বিশ্বকাপের মূল ট্রফি খেলার জগতে সর্বোচ্চ সম্মানের প্রতীক। কোকা-কোলার সঙ্গে আমাদের অংশীদারিত্ব বিশ্বকাপের আবহকে ফুটবলপ্রেমীদের কাছে আরও জীবন্ত করেছে। এবারের ট্যুর শুধু ২০ বছর পূর্তি উদযাপন নয়, এটি তিনটি আয়োজক দেশের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের প্রস্তুতির অংশও।”