বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মোহাম্মদপুরে দুর্ধর্ষ চুরি: ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা লুট

    মোহাম্মদপুরে দুর্ধর্ষ চুরি: ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা লুট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মোহাম্মদপুর চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে ভোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা এবং নগদ ৪ লাখ টাকা লুট করে পালিয়েছে।

    সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে দোকানে দুর্ধর্ষ চুরির এই ঘটনা ঘটে।

    দোকানের মালিক মাসুদ রানা বলেন, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকাল দশটায় দোকান খোলার সময় দেখি দোকানের কেচি গেটের তালা ও সাঁটারের তালা ভাঙ্গা। ভেতরে ঢুকে দেখি আমার দোকান ভাঙচুর করা। সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। এখানে আমার ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। এছাড়া ৬০০ ভরি রুপা এবং স্বর্ণ কেনার রশিদও চুরি করে নিয়ে গেছে। নগদ চার লাখ টাকাও খোয়া গেছে। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ও ৬শ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা বলে দাবি করেন তিনি।

    বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, চুরির বিষয়টি জানতে পেরেছি। এরইমধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

    এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর তিনটা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্যরা ভেতরে ঢুকে গ্লাস ভেঙ্গে সিন্দুকসহ বের হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন