বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গুলশানে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন,আটক ৫

    গুলশানে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন,আটক ৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলশানের নর্দায় বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে এক নারীকে নির্যাতন করার ঘটনা ঘটেছে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার রাতে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

    আটক ব্যক্তিরা হলেন- একরাম হোসেন, নাইমুর রহমান, আতিক, শরিফ ও লোকমান। 

    এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গুলশানের নর্দা এলাকার মোড়েল বাজারের মারকাজুত তা'লীম আল ইসলামী নামের মাদরাসার সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    ভিডিওতে দেখা যায়, মধ্য বয়স্ক একজন নারীকে বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় তাঁকে ঘিরে উল্লাস করতে দেখা যায় কয়েকজনকে। উল্লাস করতে করতে তারা ওই নারীর শরীরে পানি ঢেলে দেন। তীব্র শীতে ওই নারী জবুথবু হয়ে আছেন।

    এদিকে বৈদ্যুতিক পোলের সঙ্গে বেঁধে নারীকে পানি ঢেলে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে পুলিশ ভিডিও দেখে অভিযুক্তদের আটক করে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

    এ নিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, এই ঘটনায় কোনো মামলা বা অভিযোগ পাননি তারা। তবে, গতকাল সন্ধ্যায় বিষয়টা তাদের নজরে আসে। পরে ভিডিও দেখে পাঁচজন আটক করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন