শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ: নতুন নেতৃত্বে লিটন কুমার দাস

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ: নতুন নেতৃত্বে লিটন কুমার দাস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল চূড়ান্ত করেছে ১৫ সদস্যের স্কোয়াড। বিস্ময়করভাবে, নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সেরা ফিনিশার জাকের আলী অনিক এই দলে স্থান পায়নি। নতুন নেতৃত্বে দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস, আর সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন মোহাম্মদ সাইফ হাসান

আইসিসির নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই প্রাথমিক দলে পরিবর্তন আনতে পারবে। এর পর কোনো বদল আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন। ফলে বিপিএলের ফর্ম ও শেষ মুহূর্তের পারফরম্যান্স বিবেচনায় দলে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখনও টেকে।

বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে। এরপর কলকাতার মাঠে তারা ইংল্যান্ড এবং ইতালির সঙ্গে লড়াই করবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইতে নেপালের মুখোমুখি হবে লাল-সবুজ বাহিনী।

বাংলাদেশের চূড়ান্ত দল:
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এখন দেখার বিষয়, তারুণ্যনির্ভর বাংলাদেশ দল ভারত ও শ্রীলঙ্কার মাটিতে কতটা চমক দেখাতে সক্ষম হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন