বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শেরপুর–ময়মনসিংহ সীমান্তে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ

    শেরপুর–ময়মনসিংহ সীমান্তে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গারো পাহাড়সংলগ্ন শেরপুর–ময়মনসিংহ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ভূঁইয়াপাড়া, হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও গাবরাখালী এলাকা এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ম্যারিংপাড়া এলাকায় একযোগে অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা।

    অভিযানকালে অভিনব কায়দায় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৩৪ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ, ৩২ প্যাকেট আতশবাজি, ৫টি ভারতীয় গরু, ৩৫০ পিস পন্ডস ফেসওয়াশ, ১ হাজার ৫০০ পিস ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিম, ২১ হাজার ২০০ পিস জিলেট ব্লেড, ২৩ পিস কম্বল ও ৩০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। 

    জব্দকৃত এসব চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্যের আনুমানিক মোট বাজারমূল্য ১৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

    ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    তিনি আরও জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা জোরদারসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন