বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • রাজধানীতে সেনা অভিযানে গ্রেফতার ৫, পিস্তল উদ্ধার

    রাজধানীতে সেনা অভিযানে গ্রেফতার ৫, পিস্তল উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে পাঁচজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি এবং পেট্রোল বোমা জব্দ করা হয়েছে।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি চৌকস দল কৃষি মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করে।

    গ্রেফতার ব্যক্তিরা হলেন: মো. আসলাম (৩৮), মো. নাদিম (৩০), মো. ইমতিয়াজ (৩৬), মো. সুমন (৩৫) ও মো. পলাশ (৪৮)।

    সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), ১টি পিস্তলের ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলি, ১০টি তাজা পেট্রোল বোমা ও বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদকদ্রব্য জব্দ করা হয়।
     
    মোহাম্মদপুর সেনাবাহিনী ক্যাম্পের কর্মকর্তারা জানান, গত নভেম্বরে ককটেলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছিল। ওই সময় তাদের কিছু সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক সহযোগীদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় আজ ভোররাতে কৃষি মার্কেট এলাকায় এই সফল অভিযান চালানো হয়।

    ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন