বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • চরভদ্রাসনে শীতের দাপট,  ফুটপাতের পুরনো কাপড়ের দোকানে ভিড়

    চরভদ্রাসনে শীতের দাপট,  ফুটপাতের পুরনো কাপড়ের দোকানে ভিড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সারা দেশের মতোই পৌষ মাসের কনকনে শীতের তীব্র প্রভাব পড়েছে। কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই বললেই চলে। ঘন কুয়াশা আর হালকা হিমেল বাতাসে শীতের অনুভূতি আরও বেড়ে গেছে। সকাল ও সন্ধ্যায় শীতের তীব্রতায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

    শীত বাড়ার সঙ্গে সঙ্গে গরম কাপড়ের চাহিদা বেড়েছে। তবে নতুন কাপড় কেনার সামর্থ্য না থাকায় নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষজন ভিড় করছেন ফুটপাতের পুরোনো কাপড়ের দোকানগুলোতে। উপজেলার সদর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে এসব দোকানে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

    ফুটপাতের এসব দোকানে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে সোয়েটার, জ্যাকেট, কম্বল ও শিশুদের শীতের পোশাক পাওয়া যাচ্ছে। স্বল্প দামে তুলনামূলক ভালো কাপড় পাওয়ায় দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও নিম্ন আয়ের মানুষেরা এসব দোকান থেকেই শীত নিবারণের চেষ্টা করছেন।

    স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, আয় কম হওয়ায় নতুন গরম কাপড় কেনা তাদের পক্ষে সম্ভব নয়। তাই পুরোনো কাপড়ই ভরসা। শীত আরও বাড়লে সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

    এদিকে শীতের প্রকোপ বাড়লেও এখনো পর্যাপ্ত শীতবস্ত্র সহায়তা না পাওয়ায় অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ বাড়ছে। দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন