বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীপুরে হাদী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ 

    শ্রীপুরে হাদী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এ কর্মসূচি টানা প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে। বিক্ষোভকারীরা মহাসড়কের গুরুত্বপূর্ণ এ পয়েন্টে অবস্থান নিয়ে ন্যায়বিচারের স্লোগানে মুখর করে তোলেন এলাকা। তাদের একটাই দাবি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।

    অবরোধের ফলে কিছু সময়ের জন্য ঢাকা ও ময়মনসিংহমুখী যান চলাচল স্থবির হয়ে পড়ে। সড়কের দুই পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, নারী ও শিশুসহ দূরপাল্লার যাত্রীরা।

    বিক্ষোভকারীরা ক্ষোভের সঙ্গে বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন একজন নিরপরাধ মানুষ। তার নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে নাড়া দিয়েছে। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বাধ্য হয়েই তারা রাজপথে নেমেছেন।

    কর্মসূচির দীর্ঘ সময় অতিবাহিত হলেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং জনদুর্ভোগ বাড়তে থাকে। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে বিক্ষোভকারীরা মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন