বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মাধবদীতে শফিউদ্দিন চেয়ারম্যানের জানাজা সম্পন্ন

    মাধবদীতে শফিউদ্দিন চেয়ারম্যানের জানাজা সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী সদর উপজেলার মাধবদী ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও মাধবদী পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিউদ্দিন (সাফি চেয়ারম্যান) দিবাগত রাত আড়াইটার ঢাকার এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। 

    মরহুম আলহাজ্ব শফিউদ্দিন মাধবদী বাজার বণিক সমিতির একাধিকবার সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি মাধবদীর সামাজিক সংগঠন ‘শতায়ু’র প্রতিষ্ঠাতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

    আজ (বুধবার) বেলা দুইটায় মাধবদী হাই স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা হিসেবে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে তার জানাজায় রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।

    রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এ জানাজায় নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর- ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনসহ বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

    এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন