যশোরে ৬টি আসনে আরো ১১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে আরো ১১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনের দুইদিন আগে শনিবার তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীরা হলেন, যশোর-১ শার্শা আসনে বিএনপির আবুল হাসান জহির, ওসমান গণি, জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল, খেলাফত মজলিসের প্রার্থী নাজিম উদ্দিন।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিডিপির প্রার্থী জয়নাল আবেদীন, যশোর-৩ সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী খবির গাজি। যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক, জেএসডির প্রার্থী আবু মুছা, বাংলাদশ মাইনরটি জনতা পার্টির প্রার্থী সুকৃতি কুমার মন্ডল, যশোর-৫ মণিরামপুর আসনে খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল করিম ও যশোর-৬ কেশবপুর আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শহিদ হোসেন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন