বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ট্রেনের ধাক্কায় যুবক ও তরুণীর মৃত্যু

    ট্রেনের ধাক্কায় যুবক ও তরুণীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম (৩৪) ও অন্তরা (২২) নামে দুজন নিহত হয়েছেন।

    শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তারা। ঘটনার কারণে উত্তরা এলাকায় ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।
        
    নিহতরা হলেন—নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের নূরনবীর ছেলে নাজমুল। তিনি বর্তমানে গাজীপুরের টঙ্গী এলাকায় থাকতেন।

    অন্যদিকে অন্তরার বাড়ি নেত্রকোনা জেলায়। তারা দুজনেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। 
    ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘শনিবার রাতে তারা দুজন তাদের কর্মস্থল থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে রেললাইন দিয়ে যাওয়ার সময়ে পেছন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে অন্তরা মারা যান।
     
    গুরুতর আহত অবস্থায় নাজমুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময় সেখান থেকে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে, রাত ১২টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, ‘অন্তরার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে নাজমুলের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
     
    নাজমুলের ভাতিজা সাকিব আলম জানান, তার চাচার অফিসের পাশেই রেললাইন, তিনি অফিস থেকে বাসায় যাওয়ার উদ্দেশে বের হয়ে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন