মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ১৫ বছর আগের তারেক রহমানের বক্তব্য নিয়ে পার্থের পোস্ট

    ১৫ বছর আগের তারেক রহমানের বক্তব্য নিয়ে পার্থের পোস্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ১৫ বছর আগে দেওয়া এক বক্তব্যের কথা স্মরণ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর এখন বাংলাদেশে। আজ থেকে প্রায় ১৫ বছর আগে সংসদে দাড়িয়ে বলেছিলাম ‘তারেক রহমান আসবেন’ আর বাংলাদেশের জনগণই ঠিক করবেন তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। 

    ‘সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য দেওয়া সহজ ছিল না। আমি কোনো গণনা করে বলিনি, ভবিষ্যদ্বাণীও করিনি- কেবলমাত্র দৃঢ় বিশ্বাস থেকে বলেছিলাম।’

    আন্দালিব রহমান পার্থ আরও লিখেছেন, আমার বিশ্বাস ছিল— তারেক রহমানের মতো জনগণের একজন নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো বিচারকের কলমের খোঁচায় নির্ধারিত হয় না, সেটা নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছা ও জনগণের মাধ্যমে সঠিক সময়ে।

    ‘আজ সেই সময় এসেছে। অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, অভিনন্দন সারা বাংলাদেশের বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে এবং অভিনন্দন বাংলাদেশের জনগণকে...’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন