"/> "/>
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিপিএলে নান্নুর নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব

বিপিএলে নান্নুর নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিপিএল ২০২৫ শুরু: সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স দিয়ে মাঠে নামছে দ্বাদশ আসর
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে খেলবে চট্টগ্রাম রয়্যালস। 

এদিকে আর্থিক জটিলতার কারণ দেখিয়ে বিপিএল থেকে সরে দাঁড়ানোর পর চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিজেদের হাতে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর দলটির টিম ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করায় বিপিএলের টেকনিক্যাল কমিটির পদ থেকে সরে দাঁড়ান জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। 

তার পরিবর্তে বিপিএলের টেকনিক্যাল কমিটিতে যুক্ত করা হয়েছে আরেক সাবেক জাতীয় অধিনায়ক ও অভিজ্ঞ নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, নান্নুর মতো অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব যুক্ত হওয়ায় টেকনিক্যাল কমিটির কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বিপিএলের দ্বাদশ আসরের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এএসএম রকিবুল হাসান। পদাধিকারবলে সদস্য রয়েছেন বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। কমিটির অন্য দুই সদস্য হলেন মিনহাজুল আবেদিন নান্নু ও অভি আবদুল্লাহ আল নোমা


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন