চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক হলেন শেখ মেহেদি

আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আসরের একদিন আগে চট্টগ্রাম রয়্যালস ঘোষণা করল তাদের নতুন অধিনায়কের নাম। এবার দলটি নেতৃত্ব দিবেন অভিজ্ঞ অলরাউন্ডার শেখ মেহেদি।
বিপিএলে প্রথমবার অধিনায়কত্ব করতে যাচ্ছেন শেখ মেহেদি। যদিও নেতৃত্ব দেওয়া তার প্রথম অভিজ্ঞতা, তবে তিনি এর আগে ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন।
এদিকে, চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষের অনুরোধের পর দলটির মালিকানা আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছে বিসিবি। এরপর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান বাবুল, টিম ডিরেক্টর হয়েছেন হাবিবুল বাশার সুমন, এবং নাফিস ইকবাল দায়িত্ব পেয়েছেন টিম ম্যানেজার হিসেবে।
দল শুরুতে দেশীয় কোচ মমিনুল হককে প্রধান কোচ করার কথা জানিয়েছিল, পরে সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।