বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ঢাকায় লাখো মুসল্লির অংশগ্রহণে সুন্নাতে ভরা ইজতিমা শুরু

    ঢাকায় লাখো মুসল্লির অংশগ্রহণে সুন্নাতে ভরা ইজতিমা শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কোরআন ও সুন্নাতভিত্তিক দাওয়াতি কার্যক্রম পরিচালনাকারী আন্তর্জাতিক, অরাজনৈতিক ও ত্বরিকতপন্থী সংগঠন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও রাজধানী ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী সুন্নাতে ভরা ইজতিমা। আজ বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা (আশিয়ান সিটি) এলাকায় অবস্থিত ইজতিমা ময়দানে এই মহতী আয়োজনের সূচনা হয়। 

    ইজতিমাটি আগামী শুক্রবার বাদ জুময়া আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

    প্রায় একশ একর বিস্তৃত ইজতিমা ময়দানে আল্লাহ তাআলার রহমতে দেশ-বিদেশ থেকে আগত লক্ষ লক্ষ আশিকে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

    ইজতিমা ময়দানে মুসল্লিদের সার্বিক সুবিধার্থে শত শত অস্থায়ী টয়লেট, ওযুখানা, জেলা ভিত্তিক পাকঘরসহ প্রয়োজনীয় বিভিন্ন স্থাপনা প্রস্তুত করা হয়েছে। ইজতিমার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পাঁচটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। 

    পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ইবাদত ও দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে পারেন। 

    দাওয়াতে ইসলামীর শিক্ষা বোর্ড ও মিডিয়া বিভাগের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন, “আমরা আশা করছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো মুসল্লির অংশগ্রহণে এ বছরও শান্তিপূর্ণভাবে ইজতিমা সম্পন্ন হবে। শুক্রবার বাদ জুময়া আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের এই সুন্নাতে ভরা ইজতিমার সমাপ্তি ঘটবে, ইনশাআল্লাহ।”

    এদিকে ইজতিমা কমিটির জিম্মাদার জনাব মুহাম্মদ কামাল আত্তারী, দাওয়াতে ইসলামী বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হক কাদেরীসহ অন্যান্য দায়িত্বশীলগণ আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য দেশবাসীর প্রতি সর্বাত্মক আহ্বান জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন