যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) বিতরণ লাইন স্থানান্তর কাজের কারণে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত মহাসড়কের উভয় পাশে থাকা সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্য ধরার জন্য অনুরোধ করা হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন