বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে জনরোষে ওসি অপারেশন, সাংবাদিককে গুলির হুমকি 

    নরসিংদীতে জনরোষে ওসি অপারেশন, সাংবাদিককে গুলির হুমকি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে জনরোষের মুখে পড়েছেন মাধবদী থানার ওসি (অপারেশন) ওমর কাইয়ুম। এ সময় স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে জাতীয় দৈনিক নতুন কাগজ-এর নরসিংদী জেলা প্রতিনিধি সালাহউদ্দিন আহমেদকে অকথ্য ভাষায় গালাগালি ও গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

    প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিক সূত্রে জানা যায়, একপর্যায়ে ওসি অপারেশন সালাহউদ্দিন আহমেদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও জোরপূর্বক ডিলিট করে দেন। পুলিশের এমন আচরণে আমদিয়া বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থল ত্যাগ করেন ওসি অপারেশন ওমর কাইয়ুম।

    ঘটনার আংশিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। একজন সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান, মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা, গুলি করার হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ সাংবাদিক সমাজ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।

    এ বিষয়ে বক্তব্য জানতে মাধবদী থানার ওসি (অপারেশন) ওমর কাইয়ুমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলবেন না বলে ফোন কেটে দেন।

    ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ওই সময় ওসি অপারেশনের আচরণ ছিল মারমুখী ও আক্রমণাত্মক। 

    স্থানীয়রা জানান, তার এমন আচরণে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। হুমকির শিকার সাংবাদিক সালাহউদ্দিন আহমেদ বলেন, “ওসি অপারেশনের এমন আচরণে আমি সহ ঘটনাস্থলে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যাই। পরে স্থানীয় জনরোষের মুখে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। যাওয়ার সময় আমাকে গুলি করাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে যান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন