শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

জন্মদিনে রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন রেকর্ড

জন্মদিনে রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন রেকর্ড
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কিলিয়ান এমবাপ্পের ২৭তম জন্মদিনে রিয়াল মাদ্রিদ সেভিয়ার বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে লস ব্লাঙ্কোসরা ২-০ গোলে সেভিয়াকে হারায়। নিজের জন্মদিনে গোল করে এমবাপ্পে আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সেভিয়ার বিপক্ষে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে ভাগ বসান যুগের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে। এক ফুটবলীয় ক্যালেন্ডারে রোনালদোর গোল সংখ্যা ৫৯। এবার তার পাশে বসলেন তিনি।

লিগে ১৮ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন এমবাপ্পে। তার অ্যাসিস্টের সংখ্যা ৪টি। লিগে সর্বোচ্চ গোলদাতা এখন রিয়াল তারকা। দ্বিতীয় অবস্থানে থাকা বার্সেলোনা ফরোয়ার্ড ফেরান তোরেসের থেকে ৭টি গোল বেশি তার।

জন্মদিনে গোল ও রেকর্ড গড়ে এমবাপে বলেছেন, এটি স্পেশাল দিন। কারণ আজ আমার জন্মদিন। আমি সবসময় বলেছি, জন্মদিনে রিয়ালের হয়ে খেলা ছিল স্বপ্ন। এই ক্লাবটিই আমার স্বপ্ন।

ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসানো নিয়ে তিনি বলেছেন, ক্রিস্টিয়ানো যেটা করেছে, সে রকম কিছু করা সত্যিই আনন্দের। এটা গর্বেরও। সে আমার আইডল। সে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা ফুটবলার এবং বিশ্বসেরা।

২৭ বছর বয়সকালীন ৫৩১ ম্যাচের ২৭২ গোল ও ১০৬টি অ্যাসিস্ট করেছিলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। একই বয়সে ফরাসি ফরোয়ার্ড ৫৪৪ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৪১০টি, অ্যাসিস্ট ১৭৬টি। যা রোনালদোর চেয়ে ১৩৮ গোল বেশি। 

এমবাপের এর অবদানটা আল নাসর ফরোয়ার্ডকেই দিতে চান। তিনি বলেছেন, আমি রোনালদোকে একটি ইশারা দিতে চেয়েছিলাম, কারণ তিনি সবসময় আমার প্রতি আন্তরিক। তিনি সবসময়ই ভালোভাবে মাদ্রিদে খাপ খাওয়ানোর বিষয়গুলো নিয়ে কথা বলতেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন