বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

    রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশীষ জোয়ারদার (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।

    শনিবার (২০ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক ১টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে আড়ত এলাকার পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত আশীষকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আল আমিন জানান, রাত একটার দিকে আশীষ ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ২ থেকে ৩ জন ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করে। আশীষের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    আশীষ জোয়ারদার মাগুরা জেলার সদর উপজেলার পাতুড়িয়া গ্রামের বাসিন্দা এবং অমল জোয়ারদারের ছেলে। জীবিকার তাগিদে তিনি যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন