বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • চরভদ্রাসনে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

    চরভদ্রাসনে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস–২০২৫ খ্রি. যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

    দিবসটি উপলক্ষে অভিবাসী কর্মি উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) নামক বেসরকারি সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।

    এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি কনফারেন্স রুমে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। সভাটি সঞ্চালনা করেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান।

    “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপজেলা শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ওকাপ এনজিও প্রতিষ্ঠানের ফিল্ড সুপারভাইজার রেজাউলি করিম, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও বিদেশ ফেরত গৃহিণী রওশনারা বেগমসহ অন্যান্যরা।

    বক্তারা বলেন, দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। তাই বিদেশে যাওয়ার আগে দক্ষতা অর্জনের পাশাপাশি বৈধ উপায়ে ও ভিসা যাচাই-বাছাই করে বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে দালাল চক্রের প্রলোভনে না পড়ে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি প্রবাসী ও তাদের পরিবার-পরিজনের নিরাপত্তা ও কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতার আহ্বান জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন