শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ফিফা বিশ্বকাপ ২০২৬: ট্রফি ট্যুরে বাংলাদেশ

ফিফা বিশ্বকাপ ২০২৬: ট্রফি ট্যুরে বাংলাদেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফিফা বিশ্বকাপ ২০২৬ কে সামনে রেখে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে কোকা-কোলা। ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে এই ঐতিহাসিক ট্রফি। এর ফলে দেশের লাখো ফুটবলপ্রেমী প্রথমবারের মতো খুব কাছ থেকে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার সুযোগ পাবেন।

কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সারস অ্যান্ড পার্টনারশিপস) মিকায়েল ভিনে বলেন, এই ট্রফি ট্যুরের মূল লক্ষ্য হলো ফুটবলভক্তদের খেলাটির আবেগ ও উত্তেজনার আরও কাছাকাছি নিয়ে আসা। একটি ম্যাচ দেখার সময় যে উত্তেজনা, প্রত্যাশা ও আনন্দ তৈরি হয়— সেই অনুভূতিগুলোকে উদযাপন করতেই বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে আনা হচ্ছে বলে জানান তিনি।

এই বৈশ্বিক ট্রফি ট্যুরের আওতায় ফিফা বিশ্বকাপের মূল ট্রফি সফর করবে ৩০টি ফিফা সদস্য দেশে। প্রায় ১৫০ দিনের এই যাত্রায় ৭৫টি ভেন্যুতে ট্রফিটি প্রদর্শিত হবে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা জীবনে অন্তত একবার এই ট্রফির সামনে দাঁড়ানোর সুযোগ পান।

ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, ফিফা বিশ্বকাপ ট্রফি খেলাধুলার জগতের সবচেয়ে বড় প্রতীকগুলোর একটি। অন্যদিকে কোকা-কোলা বিশ্বের অন্যতম পরিচিত ব্র্যান্ড। গত দুই দশকের বেশি সময় ধরে এই দুই প্রতিষ্ঠানের অংশীদারিত্ব বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপের আবেগ পৌঁছে দিচ্ছে। তিনি আরও জানান, এবারের ট্রফি ট্যুরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত। গত দুই দশকে ট্রফিটি বিশ্বের ২১১টি ফিফা সদস্য দেশের মধ্যে ১৮২টি দেশ সফর করেছে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকা-কোলা চালু করেছে একটি বিশেষ ইন্টারঅ্যাকটিভ ক্যাম্পেইন— ‘আন্ডার দ্য ক্যাপ’। এই ক্যাম্পেইনের মাধ্যমে ভক্তরা বিশ্বকাপ ট্রফি দেখার টিকিট জেতার পাশাপাশি ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও পাবেন। অংশগ্রহণ করতে হলে ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর নির্ধারিত ওয়েবপেজে গিয়ে ইউনিক কোড জমা দিয়ে বিশ্বকাপ-ভিত্তিক একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা টিকিট জয়ের সুযোগ পাবেন। এই ক্যাম্পেইন শুরু হয়েছে ১৫ নভেম্বর ২০২৫ থেকে এবং চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

ট্রফি ট্যুরের প্রতিটি ধাপে পরিবেশবান্ধব উদ্যোগকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্যাকেজিং সংগ্রহ, পুনর্ব্যবহার এবং টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে এই আয়োজনকে আরও পরিবেশ সচেতন করে তোলা হচ্ছে।

উল্লেখ্য, ফিফার সঙ্গে কোকা-কোলার অংশীদারিত্ব শুরু হয় ১৯৭৬ সালে এবং ১৯৭৮ সাল থেকে প্রতিষ্ঠানটি ফিফা বিশ্বকাপের অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর আয়োজনের একমাত্র অধিকার কোকা-কোলার, যার মাধ্যমে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলভক্ত এই ঐতিহাসিক ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। অংশ নেবে সর্বোচ্চ সংখ্যক দল এবং অনুষ্ঠিত হবে সবচেয়ে বেশি ম্যাচ— যা বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন