বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কেন্দ্রীয় কার্যালয়ে গণ ফ্রন্টের প্রয়াত চেয়ারম্যান স্মরণে মিলনমেলা

    কেন্দ্রীয় কার্যালয়ে গণ ফ্রন্টের প্রয়াত চেয়ারম্যান স্মরণে মিলনমেলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১৭ ডিসেম্বর বুধবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে গণ ফ্রন্টের উদ্যোগে দলের প্রয়াত চেয়ারম্যান মোঃ জাকির হোসেনের স্মরণে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আকমল হোসেন।

    সভাপতির বক্তব্য বলেন, গণ ফ্রন্ট একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। কারণ দলের অন্যতম প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা প্রয়াত চেয়ারম্যান ছিলেন একজন পরিচ্ছন্ন ব্যাক্তি, সৎ ও সুন্দর মনের মানুষ। তিনি সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। উনার আদর্শ ও নীতি অনুসরন করে গণফ্রন্টকে আমরা আরও শক্তিশালীভাবে গড়ে তুলবো। 

    ব্যারিস্টার আকমল আসন্ন নির্বাচানে অংশগ্রহণ ইচ্ছুকদের গণ ফ্রন্টের মাছ মার্কা নিয়ে নির্বাচন করার আহবান জানান ও মনোনয়ন প্রত্যাশিদের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার কথাও বলেন। সবাইকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের নির্বাহী চেয়ারম্যান এডভোকেট আজমল হোসেন, মহাসচিব এডভোকেট আহমেদ আলী শেখ, স্থায়ী কমিটির সদস্য এডভোকেট কনিকা মাহফুজ আরা বেগম, মোঃ মনিরুজ্জামান, জনাব ফেরদৌস আহমেদ, প্রকৌশলী মোঃ মহসিন উদ্দিন প্রমূখ।

    উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য বেগম উম্মে কুলসুম, সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আফজাল হোসেন, এডভোকেট কাজী আরেফীন জাহান, এডভোকেট আসমা আক্তার, মিসেস সুফিয়া বেগম, জনাব এম এ জব্বার, সচিব সাংবাদিক মোহাম্মদ মনিরূল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ আতিক হোসেন, রোজিনা বেগম, সহ সাংগঠনিক সুরাইয়া বেগম, তথ্য সম্পাদক নার্গিস বেগম, শ্রম বিষয়ক সম্পাদক জনাব আব্দূল গফুর আহমেদ, প্রচার সম্পাদক সৈয়দ নুরুল আলম মিঠু, দপ্তর সম্পাদক মোঃ সাহাদাত হোসেন  আরো অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন