বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে এসপির মতবিনিময়

    নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে এসপির মতবিনিময়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।

    বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং পুলিশের কাছে গণমাধ্যমকর্মীদের প্রত্যাশার কথা জানান। এ সময় সাংবাদিকরা তথ্যপ্রাপ্তি সহজ করা, স্বচ্ছতা বৃদ্ধি এবং অপরাধ দমনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

    পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জেলা পুলিশের গৃহীত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি সাংবাদিকদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

    এসময় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

    মতবিনিময় সভায় নরসিংদী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন