বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

    শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ইটভাটার মালিককে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এসব ইটভাটার কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

    বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ। আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    অভিযানে সেনাবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, শেরপুর পুলিশ লাইন্স এবং শেরপুর সদর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

    অভিযানে জিহান জিগজ্যাগ অটো ব্রিকস–৫, মেসার্স এ এইচ ব্রিকস, মেসার্স মুন ব্রিকস এবং মেসার্স আর ইউ বি ব্রিকস—এই চারটি ইটভাটাকে পৃথকভাবে ৩ লাখ ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এসব ভাটার কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

    পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের এ ধরনের কঠোর উদ্যোগে শেরপুরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন