শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

মেসির ভারত সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে অনন্ত আম্বানির বিরল ঘড়ি

মেসির ভারত সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে অনন্ত আম্বানির বিরল ঘড়ি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আর্জেন্টিনার সুপারস্টার ফুটবল তারকা লিওনেল মেসি ভারতের সফরে কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ভ্রমণের পর মূল পরিকল্পনা অনুযায়ী দিল্লিতে শেষ করবেন। কিন্তু শেষ মুহূর্তে সফরের পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। তিনি দিল্লির পরিবর্তে গুজরাটের জামনগরের বনতারায় যান। এখানে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণে উপস্থিত হন মেসি। বনতারায় তার বিভিন্ন কার্যক্রমের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সেখানে মেসি বনতারায় পুজো দেন, সিংহের দর্শন করেন এবং বিভিন্ন অভিজ্ঞতা উপভোগ করেন। তার সঙ্গে ছিলেন রদ্রিগো দি পল, লুইস সুয়ারেজ, অনন্ত আম্বানি এবং তার স্ত্রী রাধিকা মার্চেন্ট। তবে সবচেয়ে আলোচিত বিষয় হল অনন্ত মেসিকে উপহার হিসেবে দেওয়া অদ্বিতীয় ঘড়ি

অনন্ত আম্বানি মেসিকে উপহার দিয়েছেন রিচার্ড মিলির RM003-V2 GMT টুর্বিলিয়ন এশিয়া এডিশন, যার বাজার মূল্য প্রায় ১২ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪.৫ কোটি টাকার সমান। বিশ্বে এই ঘড়ির কেবল ১২টিই আছে। বনতারায় মেসি যখন ঘড়িটা হাতে দেখেন, তার পর থেকেই এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

মেসির ঘড়ি সংগ্রহশালায় অবশ্য কম ঘড়ি নেই। তার কাছে রয়েছে রোলেক্স লে ম্যান্স (১৮ ক্যারেট সোনার তৈরি), রোলেক্স GMT মাস্টার ২, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিন, এবং বার্বি রোলেক্সসহ নানা প্রিমিয়াম ঘড়ি। অনন্ত আম্বানির দেওয়া ঘড়ি এখন মেসির ব্যক্তিগত সংগ্রহে আরও এক বিরল সংযোজন হিসেবে যোগ হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন