বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

    সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ফেরার পথে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা,এসময় তার হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর লেখা একটি প্ল্যাকার্ড জব্দ করা হয়।

    বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক  ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান। 

    এর আগে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর লেখা একটি প্ল্যাকার্ডসহ ওই তরুণকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

    আটককৃত শেখ শিমন (২১) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য।

    পুলিশ জানায়, বিজয় দিবসের সন্ধ্যাপূর্ব নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসলে স্থানীয় জনতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা মিলে ধাওয়া করলে সকলে পালিয়ে যায়,এ সময় নিষিদ্ধ ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের পক্ষ থেকে  শ্রদ্ধাঞ্জলি নিবেদন প্লেকার্ড সহ একজনকে আটকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শেখ শিমন জানায়, সাভার পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি মাসুম দেওয়ানের নির্দেশে তারা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসে।

    আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, সন্ধ্যার আগে জাতীয় স্মৃতিসৌধে শেখ হাসিনার পক্ষ থেকে দুটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬/১৭ জন নেতাকর্মী। এছাড়া ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর ও সাভার পৌর ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ফিরে যাচ্ছিলো তারা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা শাখার নেতাকর্মীরা তাদের ধাওয়া করে শিমনকে আটক করে পুলিশে সোপর্দ করে। বাকিরা পালিয়ে যায়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন