বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আজ মহান বিজয় দিবস

    আজ মহান বিজয় দিবস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিজয়ের ৫৫তম বার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরবাঙালির রক্তে রঞ্জিত ইতিহাসের মহান মুক্তিযোদ্ধাদের স্মরনে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। ১৬ ডিসেম্বর জাতির ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে বিশ্বে বাঙ্গালী জাতি আত্মপ্রকাশ পায় ১৯৭১সালের আজকের এই দিবসটিতে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম উন্মচিত হয়।

    বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও জাতির আত্মত্যাগ এবং বিজয়ের এক জ্বলন্ত প্রতীক সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

    বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দিবসটির প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মোহাম্মদ ইউনূস। এর পর একে একে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টা মন্ডলির সদস্য,তিন বাহিনী প্রধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ। এরপর সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গন।

    যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসতে শুরু করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন