বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ১৬ ডিসেম্বর দুপুরে মেট্রোরেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে

    ১৬ ডিসেম্বর দুপুরে মেট্রোরেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল, ১৬ ডিসেম্বর, মঙ্গলবার তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আয়োজনে প্যারাজাম্প বা প্যারাশুটের মাধ্যমে অবতরণ অনুষ্ঠিত হবে। এই বিশেষ আয়োজনের কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    সোমবার (১৫ ডিসেম্বর) ডিএমটিসিএল-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত, অর্থাৎ মোট ৪০ মিনিট মেট্রোরেল পরিষেবা বন্ধ রাখা হবে। এই সময়ে কোনো ট্রেন চলাচল করবে না।

    ডিএমটিসিএল কর্তৃপক্ষ যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়সূচি মেনে যাত্রাপথ পরিকল্পনা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে। দুপুর ১২টা ৩০ মিনিটের পর থেকে পুনরায় স্বাভাবিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন