বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

    নরসিংদীতে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, সামির মিয়া (৪৩), পিতা মৃত সামছু মিয়া, সাং বটিবন্দ পূর্বপাড়া, থানা রায়পুরা, জেলা নরসিংদী, সালমা বেগম (৪০), পিতা মৃত সুরুজ মিয়া, স্বামী কাশেম মিয়া, সাং আমলাব পশ্চিমপাড়া, থানা বেলাব, জেলা নরসিংদী;

    এবং রিমা বেগম (৩০), পিতা মৃত সুরুজ মিয়া, স্বামী মৃত সবুজ মিয়া, সাং আমলাব পশ্চিমপাড়া, থানা বেলাব, জেলা নরসিংদী।

    সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে ডিবি নরসিংদীর এসআই (নিঃ) মোবারক হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নরসিংদী–রায়পুরা আঞ্চলিক সড়কে চেকপোস্ট পরিচালনা করেন।

    এ সময় রায়পুরা থানাধীন হাসনাবাদ বাজার এলাকার বটতলা, জননী মেডিকেলের সামনে পাকা সড়কে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন