বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ 

    বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তায় জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত। এরই মধ্যে স্মৃতিসৌধ এলাকায় সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিবসটির প্রস্তুতি হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ধোয়া-মোছা করে সাজানো হচ্ছে ফুল দিয়ে এবং রং-তুলির আলপনার মাঝ আনা হয়েছে নতুনত্ব। 

    দেশের সার্বিক নিরাপত্তা বিবেচনায় ১৬ ডিসেম্বরের ভোরে প্রধান উপদেষ্টা সহ ভিআইপি ও অতিথিদের পুষ্পস্তবক অর্পণের সময় সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে। মহান বিজয় দিবসের উদযাপনে জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন কার্যক্রমের প্রস্তুতি প্রায় শেষ। 

    নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জনসাধারণের জান-মালের নিরাপত্তা সহ সার্বিক বিষয় পরিদর্শন করেন। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাঁদের আত্মত্যাগে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাঁদের স্মরণের জন্য ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যা চার স্তরের হবে। এছাড়াও সাভারের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা উন্নত করা হচ্ছে চার বাহীনি সহ সাদা পোশাকে চার হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে।

    রেজাউল করিম আরও জানান, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

    স্মৃতিসৌধের পাকা অংশে ধোয়া-মোছার কাজ চলছে এবং পুরো এলাকা পরিষ্কার করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

    জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু বলেন, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং লাখ লাখ জনতা এই দিবসে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উদ্দেশ্যে স্মৃতিসৌধ এলাকায় বিভিন্ন সৌন্দর্যবর্ধক কাজ সম্পন্ন হয়েছে।

    এছাড়াও, তথ্য অধিদপ্তরের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দিবসটির সময় গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত কোনো পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না। পুষ্পস্তবক অর্পণের সময় ফুলের বাগানের ক্ষতি না করার জন্য জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন