বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • হাদির ওপর হামলার ঘটনায় মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

    হাদির ওপর হামলার ঘটনায় মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

    আজ (শনিবার) সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মানিকগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলটি শহীদ রফিক চত্ত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরতাজ আলম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন আব্দুস সালাম বাদল, গোলাম আবেদীন কায়ছার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা শ্রমিক দলের সভাপতি  আব্দুল কাদের, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খাঁন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিবসহঅঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। এ ধরনের হামলার মাধ্যমে রাজনৈতিক ভিন্নমত দমন করা যাবে না। পরিকল্পিতভাবে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতেই এ হামলা চালানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে দেশে বিরোধী দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন