মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গুলিবিদ্ধ হওয়ার আগে ফেসবুকে যে পোস্ট দেন ওসমান হাদি

    গুলিবিদ্ধ হওয়ার আগে ফেসবুকে যে পোস্ট দেন ওসমান হাদি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।

    শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

    গুলিবিদ্ধ হওয়ার প্রায় ২০ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন ওসমান হাদি, যা এখন আলোচনায় এসেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেওয়া ওই পোস্টে তিনি একটি স্ক্রিনশট শেয়ার করে ক্যাপশনে লেখেন- “যারা আমাকে ময়লা পানি মারতে চান, তারা বাসার ঠিকানা জানাবেন প্লিজ।”

    এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি।

    গত ১৪ নভেম্বর সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ওসমান হাদি লেখেন, “গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। আমার বাড়িতে আগুন দেওয়া হবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এবং আমাকে হত্যা করার কথাও বলা হয়েছে।”

    ওই পোস্টে তিনি আরও লেখেন, “১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, তবুও ইনসাফের এই লড়াই থেকে এক চুলও সরবো না।”

    পরবর্তী পোস্টগুলোতে তিনি নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দাবি করেন, বাংলাদেশসহ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অজ্ঞাত নম্বরের কল ও মেসেজ পাচ্ছেন—যার স্ক্রিনশটও তিনি প্রকাশ করেন।

    গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর তার এসব পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে কারা তাকে গুলি করেছে এবং ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন