বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • উত্তরায় রুয়াপ–স্পেশালাইজড হসপিটালের ফ্রি চিকিৎসা সেবা

    উত্তরায় রুয়াপ–স্পেশালাইজড হসপিটালের ফ্রি চিকিৎসা সেবা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর মাঠে রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি ও ঢাকা স্পেশালাইজড হসপিটালের যৌথ আয়োজনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ১২ ডিসেম্বর আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন শারীরিক সমস্যার বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে রুয়াপ সোসাইটিতে বসবাসরত ৬ হাজারেরও বেশি পরিবার এই স্বাস্থ্যসেবার আওতায় আসে এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালন করেন বেশ কয়েকজন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক। তাদের মধ্যে ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ বিশ্বাস এবং ইউরোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. সাব্বির আহমেদ খান। এছাড়াও বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা ক্যাম্পে অংশ নিয়ে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, “মহান বিজয় দিবস উপলক্ষে রুয়াপের সঙ্গে যৌথভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করতে পেরে আমরা কৃতজ্ঞ। মানুষের কল্যাণে ভবিষ্যতেও উত্তরার অন্যান্য সেক্টরে এ ধরনের সেবা অব্যাহত থাকবে।”

    স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ ও চিকিৎসকদের আন্তরিক সহযোগিতায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পটি একটি সফল ও মানবিক উদ্যোগ হিসেবে এলাকাবাসীর প্রশংসা কুড়ায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন