বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মানিকগঞ্জে শীতকালীন সবজির বাম্পার ফলন, কৃষক ও ভোক্তার স্বস্তি

    মানিকগঞ্জে শীতকালীন সবজির বাম্পার ফলন, কৃষক ও ভোক্তার স্বস্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতকালীন সবজি মানেই ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জের কৃষকদের উৎপাদিত সবজিকে বিশেষ ভাবে উল্লেখ করে থাকেন অনেক সবজি ব্যবসায়ীরা। শীতের মৌশুমে  ঢাকা ও তার আশেপাশের বিভিন্ন এলাকার  আড়ৎদার এবং সবজি বিক্রেতাদের ভিড় জমে মানিকগঞ্জের বিভিন্ন সবজির বাজারে। জেলার চাহিদা মিটিয়ে মানিকগঞ্জের শীতকালীন সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যায় মানিকগঞ্জের বেগুন,শশা,ফুলকপি,বাঁধা কপি, গাজর সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি।

    সরজমিনে দেখা যায়, মানিকগঞ্জে মাঠের পর মাঠ সবুজ আর লাল ফুলে ভরে উঠেছে শীতের আগাম শিম গাছ। ফুলকপি ও বাঁধাকপিরও বাম্পার ফলন হয়েছে মাঠজুড়ে। সবজির ভালো দাম থাকায় মধ্যরাত থেকে সন্ধ্যা পর্যন্ত জমি থেকে সবজি সংগ্রহ, বিক্রি ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা।
     
    এবার হেমন্তে আগাম শীতের শাক-সবজি চাষে তুলনামূলকভাবে বেশি লাভ হওয়ায় খুশি কৃষকরা।সবজি উৎপাদনের মাধ্যমে তারা লাখ লাখ টাকার আয়ের আশা করছেন।

    সাটুরিয়া উপজেলার কৃষক ফরিদ হোসেনের সাথে কথা বলে  জানা যায়, কয়েক বিঘা জমিতে ফুলকপি, বাঁধাকপি ও মুলাসহ নানা সবজি চাষ করেছি। আগাম উৎপাদনের কারণে কপি বর্তমানে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এখন প্রচুর লাভ হচ্ছে।

    সজিব মিয়া নামের এক তরুণ  কৃষক বলেন, সাটুরিয়া, সদর ও সিংগাইরের জমিতে প্রচুর সবজি উৎপাদন হয়, যা ঢাকার চাহিদা পূরণ করছে। ভোর রাত চারটা থেকে কপি ও শিম কেটে ঢাকায় নিয়ে বিক্রি করছি। শিমের ভালো দাম মিলছে। তবে যত বেশি উৎপাদন হবে, চাহিদা কমার সঙ্গে সঙ্গে দামও কমে আসবে। তাই অনেক আগে থেকে কষ্ট করে আগাম চাষ করছেন।

    কৃষকদের উৎসাহিত করতে এবং রোগ-বালাই থেকে শাক-সবজিকে রক্ষা করতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদফতরও। 

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাজাহান সিরাজ জানান,সবজি চাষাবাদের কৃষকদের উৎসাহিত করা হচ্ছে এবং বিভিন্ন প্রণোদনা দেয়া হচ্ছে। এ খাতে দিন দিন আগ্রহ বাড়ছে।
     
    জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, ১১ হাজার ৮৫২ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজির আগাম চাষাবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় একশ হেক্টর বেশি।

    সবজির বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফোটার পাশাপাশি  সাধারন  ভোক্তাদের মধ্যেও স্বস্তি  ফিরতে শুরু করেছে। 
    ভোক্তাদের সংগঠন কনজুমার এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ( ক্যাব)  মানিকগঞ্জ জেলার সভাপতি এবিএম শামসুন্নবী তুলিপ বলেন" মানিকগঞ্জে   এবার শীত মৌশুমে সবজির বাম্পার ফলন হওয়ায় সাধারণ ভোক্তারা স্বস্তিতে আছে, আমরা আশা করি আগামীতেও সবজির বাজার সাধারন ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যেেই থাকবে তবে সবজির মান যেন ঠিক থাকে সে বিষয়ে কৃষি বিভাগের নজরদারি আরও বৃদ্ধি করতে হবে।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন