শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ভারত জয়ের পুরস্কার পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল

ভারত জয়ের পুরস্কার পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ দল ভারতকে ১-০ গোলে পরাজিত করেছিল। সেদিন জাতীয় স্টেডিয়ামে বসে ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোমদের খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
 
এশিয়ান কাপের মূল পর্বে উন্নীত হতে ব্যর্থ হলেও, ভারতের বিপক্ষে এই জয়ের স্বীকৃতিস্বরূপ ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ ফুটবল দলকে ২ কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) জাতীয় দলের খেলোয়াড়রা ঘোষিত সেই পুরস্কারের চেক গ্রহণ করেছেন। 

বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সংস্থার পরিচালক প্রশিক্ষণ লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। 

ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকা ২৩ ফুটবলার, হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ম্যানেজার আমের ৭ লাখ করে এবং কোচিং স্টাফের অন্য পাঁচ সদস্য ৫ লাখ টাকা করে পেয়েছেন।


 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন