বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি

    শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুরে উপজেলার সাইটালিয়া এলাকায় অবস্থিত ক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানায় দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কারখানার প্রায় ৪০০ শ্রমিক শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন।

    বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। শ্রমিকদের অভিযোগ, তারা নিয়মিত কাজে যোগ দিলেও গত দুই মাস ধরে কোনো বেতন পাননি। বেতন পরিশোধের বিষয়ে বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

    অবস্থানরত শ্রমিক লিটন সরকার বলেন,আমরা দিনমজুর মানুষ। বেতন না পেলে পরিবার নিয়ে কীভাবে চলব অনেক শ্রমিক পরিবারসহ মানবেতর জীবনযাপন করছে।

    শ্রমিক ফাহাদ ইসলাম বলেন,গত মাসের ২৫ তারিখে বেতন দেওয়ার কথা ছিল। পরে বলেছিল আজ দেওয়া হবে। কিন্তু সকালে এসে দেখি ফ্যাক্টরির ফটকে তালা। তাই আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি।

    শ্রমিক সুমাইয়া বলেন,আমাদের তিন মাসের বাসা ভাড়া বকেয়া। দোকানদার আর বাকি দিচ্ছে না। হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ায় আমরা চরম বিপাকে পড়েছি। তিন মাসের বেতন না পাওয়ায় বাসা ভাড়া ও দোকানের বিল দিতে পারছি না।

    এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন