বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

    নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চরাঞ্চল নিলক্ষার দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

    নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ ও গুলির ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পুরো ঘটনা যাচাই করে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

    জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দা গুলশানারা কবীর বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।” নিহত মামুন মিয়া আব্দুল আউয়ালের ছেলে। তিনি কুয়েতপ্রবাসী ছিলেন এবং ১৫ দিন আগে ছুটিতে দেশে ফিরেছিলেন।

    নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, নিলক্ষার এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়াত শহীদ মেম্বারের গ্রুপ এবং ফেলু মিয়ার গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে স্থানীয় বাজারে ফেলু মিয়ার মেয়ের জামাতা মামুন মিয়ার সঙ্গে প্রতিপক্ষের লোকজনের বাকবিতণ্ডা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটে।

    এ সময় মামুনসহ তিনজন গুলিবিদ্ধ হন এবং আরও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ আহতদের মধ্যে মামুনের বাবা আউয়াল মিয়া (৫৫) এবং পরশ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন